• যোগাযোগ
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রাথমিকে ৯৫.১৮, জেএসসিতে ৮৩.৬৫ শতাংশ পাস

ডিসেম্বর ৩০, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

শনিবার সারা দেশে এক যোগে প্রকাশিত হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষার ফলাফল। এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৯৫.১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৩.৬৫ শতাংশ।

শনিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

ফলাফলে দেখা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী।

অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে পাঁচ হাজার ২৩ শিক্ষার্থী।

অন্যদিকে জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৩.১০ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন।

আর জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৬.৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২৩১ জন।

জেএসসি ও জেডিসিতে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা বিশ লাখ ১৮ হাজার ২৭১ জন।

এরমধ্যে জেএসসিতে ১৭ লাখ ৭ হাজার ২৪ জন ও জেডিসিতে ৩ লাখ ১১ হাজার ২৪৭ জন পাস করেছে।

গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকে ২৮ লাখ চার হাজার ৫০৯ জন এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দুই পরীক্ষায় প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

অপরদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন।

পরীক্ষার ফলাফল www.dpe.gov.bd এবং http://dperesults.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।

এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ফল পাওয়া যাবে। আর ইবতেদায়ির ফলাফলের জন্য EBT স্পেস শিক্ষার্থীর আইডি নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল আসবে।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • কত টাকার বিনিময়ে বসুন্ধরার এমডিকে সাংবাদিকদের সংবর্ধনা!

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না: ইইউ

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা মুক্তি আন্দোলন বিমুখ করতে তৎপর ড. কামাল!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD