সোমবার, জুন ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

উকিল নোটিশের জবাবের অপেক্ষায় বিএনপি

ডিসেম্বর ২২, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সম্পদ নিয়ে দেয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠানোর বিষয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা উকিল নোটিশ দিয়েছি। এখন উকিল নোটিশের জবাবের অপেক্ষায় আছি।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক এ সমাবেশ হয়।

আয়োজক সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্যে রাখেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে সম্পদের বিষয়টি না কি, আমাদেরকে প্রমাণ করতে হবে! কথা প্রধানমন্ত্রী বলেছেন, তাই তাদের দায়িত্ব হচ্ছে প্রমাণ করা। কিন্তু বিএনপিকে না কি প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আওয়ামী লীগ। কারণ তাদের হাতে তো কিছু নাই। আর বিএনপির হাতেও কিছু নাই। কারণ এধরনের কোনো ঘটনাই ঘটেনি। এটা যে আওয়ামী লীগের কারখানা থেকে তৈরী হয়েছি, সেটা ধরা পড়ে গেছে। দেশের মানুষের কাছে বিষয়টি পরিস্কার হয়ে গেছে। এগুলো তারা আত্মরক্ষার জন্য করছে- বলেন তিনি।

বিদেশে খালেদা জিয়ার সম্পদের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দুর্নীতি বিষয়টি প্রথমে কতগুলো সমাজিক মাধ্যমে প্রচার করলেন। এরপর প্রধানমন্ত্রী নিজেই মালিকা নিয়ে নিলেন। আমি বলতে চাই, তাদের দুর্নীতি এত বৃদ্ধি পেয়েছে যে, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য উল্টো আপনার বিরুদ্ধে আওয়ামী লীগের দুর্নীতির কারখানা থেকে তৈরী করা কতগুলো জনগণের সামনে তুলে ধরছে। এজন্য তারা এর কোন প্রমানও দিতে পারে নাই।

নিজেরা বাঁচার জন্য সংবিধানকে সরকার নিজেদের মতো করে পরিবর্তন করেছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন বলছেন, সংবিধানে হাতে দেওয়া ও পরিবর্তন করা যাবে না। কিন্তু এটা পরিবর্তনশীল। এর কাজ হচ্ছে দেশ ও জাতি সুরক্ষার করা। সংবিধান তিন ভাগের এক ভাগ পরিবর্তনের বাইয়ে রেখেছে। কারণ সংবিধান পরিবর্তন করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিলে তাদের অবৈধ ক্ষমতা চলে যাবে। বিচার বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে- বলেনও অভিযোগ করেন খসরু।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিপদ বুঝতে পেরে কাদেরের দৌড়াদৌড়ি শুরু

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD