শুক্রবার, জুন ১২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘আ.লীগ নেতার নির্দেশে ছাত্রলীগ নেতাকে গুলি করি’

ডিসেম্বর ১১, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা এনামুল হক মানিককে গুলি করা বখাটে সন্ত্রাসী রমজানকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার দিনগত রাতে নগরীর চান্দগাঁও খাজা রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রমজান ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিককে সরাসরি গুলি করেছেন বলে স্বীকারোক্তি দেন।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এমন তথ্য দেন।

ওসি প্রণব চৌধুরী জানান, পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর হাজী হারুনুর রশিদের বিশ্বস্ত অনুসারী। এলাকায় তিনি বেশ জনপ্রিয়ও। আর ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে ইচ্ছুক আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী মো. সোলায়মান। এজন্য ছাত্রলীগ নেতা মানিককে পথের কাঁটা ভেবে ব্যবসায়ী সোলায়মান অর্থসংকটে ভোগা সন্ত্রাসী রমজানকে চাকরির প্রলোভন দেখিয়ে খুন করার জন্য পাঠান। মানিককে গুলি করার পর রমজান চাক্তাই খালে ঝাঁপ দিয়ে কুমিল্লায় পালিয়ে যান। কয়েকদিন আত্মগোপনে থেকে রমজান রোববার বিকেলে চট্টগ্রামে ফেরেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সোলায়মানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি প্রণব চৌধুরী।

প্রসঙ্গত, গত ৬ই ডিসেম্বর ভোরের দিকে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় সন্ত্রাসী রমজান পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ স¤পাদক এনামুল হক মানিককে গুলি করেন। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পরে ঢাকার একটি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মানিকের ছোট ভাই জাহেদুল হক আরজু বাদি হয়ে রমজান, সোলায়মান, তাজুল ইসলাম ও ঈসা খান নামে চারজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় আজ সোমবার রমজানকে আদালতে প্রেরণ করে পুলিশ।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির প্রাপ্ত ভোট বিস্ময়কর ঠেকছে মানুষের কাছে

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানী তেল দিয়ে জনগণের পকেট কাটছে সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD