মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আন্দোলনের হুমকি দিলে জেলে যেতে হবে: তোফায়েল

নভেম্বর ২৪, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের হুমকি দিলে জেলে যেতে হবে। জ্বালাও-পোড়াও আন্দোলনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজিরহাটে এক অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। হাজিরহাটের আবদুল হান্নান হাওলাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঢাকার ভোলা সমিতির শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপির নেতারা বলেন গণ-অভ্যুত্থান ঘটাবে। আমাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে তাহলে সেই চেষ্টা করুন। যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপির বিকল্প কোনো পথ নেই। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব-সংকট হবে। নির্বাচন বানচাল করার ক্ষমতাও তাদের নেই। আগামী নির্বাচনেও তারা রাষ্ট্রপরিচালনায় আসতে পারবে না।’

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২০০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা, মেডেল ও সনদ দেওয়া হয়।

ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি বুয়েটের অধ্যাপক মাকসুদ হেলালীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম মুকুল, ভোলা সমিতির সাধারণ সম্পাদক বিজিএমইএ পরিচালক মো. সহিদুল হক মুকুল মোল্লা, আবদুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তির অর্থদাতা প্রকৌশলী আবু নোমান হাওলাদার প্রমুখ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD