শনিবার, মার্চ ১৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘আ’লীগ আমলে সংখ্যালঘুদের ওপর বেশি নির্যাতন হয়েছে’

নভেম্বর ২০, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের ওপর বেশি নির্যাতন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রংপুরের ঠাকুরপাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় থাকে এবং তাদের ওপর বেশি হামলা হয়। আওয়ামী লীগ আমলে নাসিরাবাদ, রামু ও রংপুরসহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর সহিংসতা চালানো হয়। অগ্নিসংযোগ-লুটপাট যা হয়েছে, তার সঙ্গে ছাত্রলীগের ক্যাডাররা জড়িত ছিল। এগুলো বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদমাধ্যমে আমরা দেখেছি। তাই আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুরা কখনই নিরাপদ নয়।

মির্জা ফখরুল রোববার রংপুরে নির্ধারিত কর্মসূচি বাতিল করার বিষয়ে বলেন, এটি আমি রাজনৈতিক শিষ্টাচারের কারণে আসিনি। এখানে গতকাল (রোববার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্ধারিত কর্মসূচি ছিল। পাশাপাশি হওয়ায় আমরা অ্যাভোয়েট করেছি। কিন্তু দুঃখজনক, ওবায়দুল কাদের নাকি বলেছেন- আমি ভয় পেয়ে আসিনি। এটি সঠিক নয়।

এর পর তাকে রংপুর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, আমরা রংপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ভাবছি। সময়মতো সিদ্ধান্ত জানাব। তার আগেই আমরা দেখতে চাই, নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ এবং নির্বাচন করার অনুকূল পরিবেশ সৃষ্টি করছে, সে আলোকে আমরা সিদ্ধান্ত নেব।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD