শুক্রবার, মার্চ ৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

৮১ দিন পর ফিরলেন নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ রায়

নভেম্বর ১৮, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

নিখোঁজ হওয়ার ৮১দিন পর বাড়ি ফিরেছেন ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে তিনি বাড়ি ফিরেছেন। শনিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ব্যবসায়ী অনিরুদ্ধ রায়ের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ আগস্ট বিকাল ৪টার দিকে গুলশানের ইউনিয়ন ব্যাংকের সামনে তার ব্যক্তিগত গাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে অনিরুদ্ধ রায়ের স্ত্রী শাশ্বতী রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার খুব ভোরে বাসায় এসে তিনি (অনিরুদ্ধ রায়) দরজায় নক করেছেন। তখনই আমরা তাকে দেখতে পাই। সঙ্গে কেউ ছিল না। তার শারীরিক অবস্থা ভালো। কাল থেকে হয়তো অফিস করবেন।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে ফিরে আসার খরব পেয়ে অনিরুদ্ধ রায়ের বাসায় খোঁজ নেই। তখন তারা জানিয়েছেন, তিনি বাড়ি ফিরেছেন।’

কারা তাকে ফিরিয়ে দিলো বা কেন তাকে অপহরণ করা হয়েছিল, এমন প্রশ্নের জবাবে গুলশান থানার ওসি বলেন, ‘আমরা তার (অনিরুদ্ধ রায়) সঙ্গে কথা বলব। তখন এসব বিষয়ে জানা যাবে।’

অনিরুদ্ধ রায়কে তুলে নেওয়ার পর থেকে তার স্বজন, মানবাধিকার সংগঠন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও অন্য সংগঠনগুলো তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

প্রসঙ্গত, আরএমএম লেদার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়কে ২০১৬ সালে বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল হিসেবে ঘোষণা করে বেলারুশ সরকার। এদিকে দেশে কর্মসংস্থান সৃষ্টি করায় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারও তাকে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD