বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ট্রাম্পের পক্ষে থাকতে না পারলে ক্ষমতা ছাড়েন: মাহমুদ আব্বাসকে সৌদি যুবরাজ

নভেম্বর ১৫, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

ইসরায়েলের সঙ্গে সংকট নিরসনে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি নীতি’র পক্ষে ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তা করতে ব্যর্থ হলে আব্বাসকে ক্ষমতা থেকে সরে যেতে বলেছেন তিনি। ইসরায়েলি সূত্রকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণে নিয়োজিত ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর এই খবর দিয়েছে।

মিডল ইস্ট মনিটর খবর দিয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদষ্টো জ্যারেড কুশনার অনির্ধারিত এক সফরে সৌদি আরবে আসেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন ফয়সালের সঙ্গে বৈঠক করেন তিনি। ইসরায়েলি সূত্রকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, কুশনার-মোহাম্মদ বিন সালমান বৈঠকের একদিনের মাথায় ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে রিয়াদে ডেকে পাঠানো হয়। সৌদি সফরে আসার পর কুশনার-যুবরাজের একটি পরিকল্পনা আব্বাসের সামনে তুলে ধরা হয়। তবে সেই পরিকল্পনায় নিজের অংশগ্রহণের ব্যাপারে নীরব ছিলেন আব্বাস।

২০০২ সালে ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছিলেন। মিডল ইস্ট মনিটর বলছে, মাহমুদ আব্বাসকে দেওয়া শান্তি প্রস্তাবের রূপরেখা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্প-ঘনিষ্ঠ সৌদি যুবরাজ আব্বাসকে এইসময়ের সবথেকে ইসরায়েল-ঘনিষ্ঠ প্রেসিডেন্ট বলে পরিচিত ট্রাম্পের নীতির পক্ষেই অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের জামাতা কুশনার ইসরায়েলের ঘনিষ্ঠ সহচর। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, কুশনারের পরিবারের সঙ্গে নেতানিয়াহুর বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান। প্রেসিডেন্ট ট্রাম্প সেই কুশনারের হাত দিয়েই ইসরায়েল-ফিলিস্তিন নীতি নির্ধারণ করছেন । সমালোচকরা মনে করছেন, ফিলিস্তিন নয়, ওই নীতির সামগ্রিক উদ্দেশ্য হবে মার্কিন স্বার্থ।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬
Home Post

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬
Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD