শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সিনহার দায়িত্ব পালন সুদূর পরাহত: ফের বললেন এটর্নি

নভেম্বর ৫, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরে এলেও তার দায়িত্ব পালনের বিষয়টি অনিশ্চিত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার তিনি সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি দেশে ফিরলেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। তার সঙ্গে অন্য বিচারপতিরা বেঞ্চে না বসলে তার দায়িত্ব পালন সুদূর পরাহত।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতির ফেরার সঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ করার কোনো সম্পর্ক নেই। রিভিউ কার্যক্রম তার আপন গতিতে চলবে।

গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয় সিনিয়র বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে।

প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাওয়ার পরই অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, তিনি সফর শেষে এলেও আর দায়িত্ব পালন করতে পারবেন না।

রোববারও একই কথার পুনরাবৃত্তি করলেন অ্যাটর্নি জেনারেল।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD