শুক্রবার, জুন ১২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কাদেরের নির্দেশেই খালেদার গাড়িবহরে হামলা!

অক্টোবর ২৯, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

গত জুন মাসে পার্বত্য অঞ্চলে পাহাড়ধসে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা করেছিল যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছিল আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রাঙ্গুনিয়ার স্থানীয় এমপি হাছান মাহমুদের এলাকায়। ঘটনার সময় হাছান মাহমুদ এলাকায় অবস্থান করছিলেন। আর হামলায় জড়িত সবাই হাছান মাহমুদের অনুসারী ছিল বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

ওই ঘটনার সাড়ে চার মাস পর শনিবার আবারো একই ধরণের হামলার ঘটনা ঘটলো। এবার খোদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। খালেদা জিয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে ফেনী ও চট্টগ্রামের মিরেরসরাইয়ে তার গাড়িবহরে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা একাধিক স্থানে হামলা করেছে বলে খবর পাওয়া গেছে।

ক্ষমতাসীন দল আওয়মী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল হাসান চৌধুরী নওফেলের এলাকায় দেশের প্রধান বিরোধীদলীয় নেত্রীর গাড়িবহরে একাধিকবার হামলার ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অ্যানালাইসিস বিডির অনুসন্ধানে জানা গেছে, ফেনী ও নোয়াখালী আওয়ামী লীগের নিয়ন্ত্রণের চাবিকাঠি ওবায়দুল কাদেরের হাতে। তার ইশারা ছাড়া সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একচুলও নড়াচড়া করে না। ওবায়দুল কাদেরের ইশারাতেই ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা।

এছাড়া, ওবায়দুল কাদের শনিবার মৌলভীবাজারে এক দলীয় সভায় খালেদা জিয়ার কক্সবাজার যাওয়া নিয়ে প্রচণ্ড ক্ষোভও প্রকাশ করেছেন। বিমান বা হেলিকপ্টারে না গিয়ে খালেদা জিয়া কেন সড়কপথে গেলেন এটারও কঠোর সমালোচনা করেছেন ওবায়দুল কাদের।

তাই, রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ মনে করছেন, খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্র করে শনিবার সারাদিন ফেনীতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যে তাণ্ডবলীলা চালিয়েছে তা উপরের নির্দেশ ছাড়া হয়নি। ফেনী শহরের চারদিকে ব্যারিকেড দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে আসতে না দেয়া ও খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার পেছনে ওবায়দুল কাদেরের হাত রয়েছে। ওবায়দুল কাদেরের নির্দেশ ছাড়া খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সাহস যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা দেখাতো না।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির প্রাপ্ত ভোট বিস্ময়কর ঠেকছে মানুষের কাছে

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানী তেল দিয়ে জনগণের পকেট কাটছে সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD