শুক্রবার, জুন ১২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সেনা ষড়যন্ত্র নিয়ে ভারতীয় পত্রিকায় রিপোর্ট, আইএসপিআর’র নাকচ

অক্টোবর ২৬, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বাংলাদেশে সেনা ষড়যন্ত্রের ইঙ্গিত নিয়ে রিপোর্ট করেছে ভারতের একটি পত্রিকা। কলকাতার ইংরিজি দৈনিক, দ্য টেলিগ্রাফ বুধবার ভারতীয় ও বাংলাদেশী সূত্র উদ্ধৃত করে লিখেছে, ২১ অক্টোবর ঢাকায় গোপনে বৈঠকে বসেন জনা ২০ প্রাক্তন ও বর্তমান সেনা অফিসারেরা। কি ছিল তাতে আলোচ্য, তা অবশ্য জানা যায় নি। এ-ও বলা হয়েছে, বর্তমান যে অফিসারেরা বৈঠকে ছিলেন, তাঁদের সরিয়ে দিচ্ছে শেখ হাসিনার দপ্তর। তবে এ সংবাদের সত্যতা ঐ দপ্তর স্বীকার করে নি।

ভারতীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকাও। ভারতীয় ও বাংলাদেশী অন্যান্য সূত্রকে উদ্ধৃত করেই প্রকাশিত হয় সংবাদটি।

টেলিগ্রাফের খবরটিতে বলা হয়, বাংলাদেশে অতীতে সেনা অভ্যুত্থান হয়েছে একাধিকবার। তাই খবরটি নিয়ে উদ্বেগ। ২০১৮-র শেষে বাংলাদেশে নির্বাচন। এখন রোহিঙ্গা সমস্যা নিয়ে ও দেশ আলোড়িত। সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা যে শেখ হাসিনাকে পছন্দ করে না, তা জানা। পর্দার আড়ালে তাহলে কি ঘটছে? প্রাক্তন ও বর্তমান সেনা অফিসারেরা কি তবে সেনা শাসন চান? না, কেবল হাসিনাকে ক্ষমতাচ্যূত করাই লক্ষ্য? এমন প্রশ্ন দ্য টেলিগ্রাফের।

তবে ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের স্পর্শকাতর এই গোপন বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বৃহস্পতিবার বাংলাদেশের অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান ওই খবরটি ভিত্তিহীন বলে জানান।

বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে খবরের সত্যতা সম্পর্কে জানতে চাইলে আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, ‘ভারতের গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির প্রাপ্ত ভোট বিস্ময়কর ঠেকছে মানুষের কাছে

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানী তেল দিয়ে জনগণের পকেট কাটছে সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD