• যোগাযোগ
শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বিএনপি চায় না বাইরে থেকে এসে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিক

অক্টোবর ২৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল চায় না বাইরে থেকে এসে কেউ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিক।

তার মতে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, লড়াই করেছে। তারাই জেগে ওঠে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

প্রয়াত অলি আহাদ ও চাষী নজরুল ইসলাম স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে গণসাংস্কৃতিক দল।

মির্জা ফখরুল বলেন, বিশ্ববাসীর কাছে বলতে চাই- বাংলাদেশে গণতন্ত্র নেই। বাংলাদেশে মুখোশপরা গণতন্ত্রের লেবাস আছে। অতীতে বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং বুকের রক্ত দিয়েছে এই গণতন্ত্রের জন্য।

কেউ দয়া করে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেবে না উল্লেখ করে সংগ্রাম করেই গণতন্ত্র কায়েম করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও আপসহীন থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৮ অক্টোবর যারা বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে গিয়েছিলেন, তারা শুধু দলেরই নেতাকর্মী নন, তাদের মধ্যে সাধারণ জনগণও ছিল।

তিনি বলেন, দেশের মানুষ মনে করে খালেদা জিয়াই গণতেন্ত্রর প্রতীক। তিনিই এ দেশের মানুষকে মুক্তি দিতে পারবেন। তাই আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

সমাজে পরিবর্তন অনেক কষ্টের কাজ উল্লেখ করে এ জন্য তরুণদের জেগে ওঠার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সবাই জেগে ওঠুক, নিজের অধিকার আদায় করে নিক।

আয়োজক সংগঠনের সভাপতি এম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD