• যোগাযোগ
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভারত অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়

অক্টোবর ২২, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতের চাওয়া, এ দেশে যেন গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে।

বিএনপির চেয়ারপারসন খালেদার জিয়ার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজ রোববার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে যায়। ওই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন।

৪৫ মিনিটের আলোচনা শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো শুনেছেন। এরপর সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচন কমিশন যেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে এবং তাতে যাতে সবাই অংশগ্রহণ করে; ভারত তেমনটাই চায়।

বিএনপির মহাসচিব বলেন, দলের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট তুলে ধরে বলা হয়—এই সংকটের সমাধান দরকার। রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া দরকার। এ ব্যাপার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও চাই রোহিঙ্গারা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারে। এ জন্য ভারতের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখা হয়েছে।’

তবে এবার সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠক হয়নি। ২০১৪ সালে দুই নেত্রীর বৈঠকে ১০ মিনিট একান্তে বৈঠক হয়েছিল।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দীন আহমেদ ও রিয়াজ রহমান।

দুদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ দুপুরে ঢাকায় এসেছেন। দুপুরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • কত টাকার বিনিময়ে বসুন্ধরার এমডিকে সাংবাদিকদের সংবর্ধনা!

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না: ইইউ

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা মুক্তি আন্দোলন বিমুখ করতে তৎপর ড. কামাল!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD