সোমবার, জুন ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদা-সুষমা বৈঠক আজ রাতেই

অক্টোবর ২২, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

রোববার রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সুষমা স্বরাজের একটি বৈঠক হবে।

বাংলাদেশ-ভারত ‘জয়েন্ট কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠকে যোগদানের লক্ষ্যে তার এ সফর। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সই হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হতে পারে।

সফরে খালেদা জিয়া ছাড়াও সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা সাম্প্রতিককালে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হওয়ায় ওই নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব হতাশা ব্যক্ত করেছিল। ওই নির্বাচন বিএনপি বর্জন করে। তবে ভারত সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করে ওই নির্বাচনের প্রতি সমর্থন দিয়েছিল।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিপদ বুঝতে পেরে কাদেরের দৌড়াদৌড়ি শুরু

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD