সোমবার, মে ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সুষমা-খালেদা একান্ত বৈঠক সোমবার দুপুরে

অক্টোবর ২১, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৪ ঘণ্টার সফরে বাংলাদেশে আসছেন। এই সফরের শেষ পর্যায়ে সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সুষমা স্বরাজের একান্ত বৈঠক হতে পারে।

বৈঠকের সময় ও স্থান সম্পর্কে যদিও কোন পক্ষ থেকেই কিছুই জানানো হয়নি তবে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার গুলশানস্থ বাসায় এই বৈঠকের আয়োজন করা হতে পারে। বৈঠকের পর বেগম জিয়ার বাসায়ই তার আতিথেয়তায় সুষমা স্বরাজ দুপুরের লাঞ্চ সারতে পারেন। এরপর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ওই একই সূত্র জানিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বহনকারী বিশেষ প্লেনটি রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকার কুর্মিটোলায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। ঢাকা পৌঁছার পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানাবেন। বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পক্ষে সুষমা স্বরাজ। সন্ধ্যা সাড়ে সাতটায় সুষমা স্বরাজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার (২৩ অক্টোবর) সকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া সফরে সুষমা স্বরাজ ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার একটি প্রকল্পও রয়েছে।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং এর আগে ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা হবে। তিস্তার পানি বণ্টন চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়েও সরকারের সঙ্গে আলোচনা হবে।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD