রবিবার, আগস্ট ৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘নিবন্ধিত দল হিসেবে সংলাপের অধিকার জামায়াতের রয়েছে’

অক্টোবর ২০, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ গ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম জানান, দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সিইসিকে পত্র দিয়েছেন।

সিইসিকে লেখা পত্রে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের প্রায় প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে। অতীতের প্রত্যেক সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল।সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত সমর্থিত উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বিজয় লাভ করেছে। জামায়াত সমর্থিত প্রার্থীরা বিপুল সংখ্যক ভোট পেয়েছে।অতীতে বিভিন্ন নির্বাচনে জামায়াতের প্রাপ্ত ভোটের ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত যে, জামায়াত বাংলাদেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল। জামায়াত সব গণতান্ত্রিক আন্দোলনে নিয়মতান্ত্রিক পন্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

এতে আরও বলা হয়, ‘জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন বিষয়ের মামলাটি বিচারাধীন আছে। স্বাভাবিকভাবেই জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করার অধিকার জামায়াতের রয়েছে।’

চিঠিতে বলা হয়, ‘দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপকে অর্থবহ করে তোলার জন্য উক্ত সংলাপে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের সুযোগ থাকা বাঞ্ছনীয়।’

জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এবং যথাযথ প্রতিনিধিত্বের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।’

বিজ্ঞপ্তি

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • শুভ হিজরি নববর্ষ ১৪৪৫

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্রসফায়ার উত্থান করেছিলো স্বৈরাচারী শেখ মুজিব

    0 shares
    Share 0 Tweet 0
  • আবারো সমালোচনায় ইসলাম বিদ্বেষী ও নারীলিপ্সু সেই নাহিদ রেইন্স!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD