শুক্রবার, মে ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

অক্টোবর ১৭, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে নামলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এদিনই এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে যুক্তরাজ্য ছাড়বেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে।

সম্প্রতি চার দিনের ব্যবধানে খালেদা জিয়ার বিরুদ্ধে তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এর মধ্যে ১২ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বকশীবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত।

একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তেজগাঁও থানায় মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার একটি মামলায়।

এর আগে গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করতে বিএনপি চেয়ারপারসন লন্ডন যান। সেখানে ছেলে তারেক রহমানের বাড়িতে কোরবানির ঈদ করেন তিনি।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD