শনিবার, জুলাই ১১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধান বিচারপতির বক্তব্যে অসৎ উদ্দেশ্য আছে : আ’লীগ

অক্টোবর ১৪, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত প্রধান বিচারপতির বক্তব্যকে হতাশাজনক বলে মনে করেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা। তাদের মতে, এই বক্তব্যে দেশে অস্থিরতা তৈরি করবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘তিনি যাওয়ার আগে যে লিখিত বক্তব্য দিয়ে গেছেন, তাতে স্পষ্ট হয়েছে, তার এই বক্তব্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটা হতাশাজনক বক্তব্য। তার এই বক্তব্য অস্থিরতা তৈরি করবে।’

আবদুর রাজ্জাক আরও বলেন, ‘প্রধান বিচারপতি তার ছুটির আবেদনে লিখেছেন, তিনি অসুস্থ। এখন তার মুখে এই বক্তব্য শোভা পায় না।’

আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকে শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। সেখানে তিনি অসুস্থতার কথা বলেছেন। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে  ছুটি মঞ্জুর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি যে অসুস্থ, তার প্রমাণিত হয়, তিনি আইসিডিডিআরবিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তিনি তার লিখিত আবেদনেই বলেছেন, তিনি অসুস্থ। তার ছুটি চাওয়ার পেছনে আওয়ামী লীগ বা সরকারের কোনও চাপ ছিল না।’

এদিকে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু বলেন, ‘প্রধান বিচারপতির এই বক্তব্য হতাশাজনক।’

প্রধান বিচারপতির বক্তব্য শোনেনি জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘লিখিত বক্তব্য দেখিনি। তাই এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে চাই না। আমি একটা মিটিংয়ে আছি। পরে কথা বলব।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘তার লিখিত বক্তব্য অন্য কেউ ছড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।’

উল্লেখ্য, শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের কাছে একটি লিখিত বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের একটি মহল আমার রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে পরিবেশন করায় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন। এই অভিমান অচিরেই দূর হবে বলে আমার বিশ্বাস।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • Enjoy 100 percent free Slots From the Ports From Las vegas Online casino

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Casino

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD