শুক্রবার, মে ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার, সিএমএইচে ভর্তি এরশাদ

সেপ্টেম্বর ২৭, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে (পিত্তাশয়) সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় গত সোমবার রাত আটটায় এই অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম যুক্তরাষ্ট্র থেকে আজ বুধবার সকালে টেলিফোনে বলেন, ‘ওয়াশিংটনের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর সকাল ছয়টায় প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে।’

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁরা প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলেন জানান ইহসানুল করিম। তিনি বলেন, অস্ত্রোপচারের এক দিন পরে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে তাঁর আবাসস্থলে ফিরে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন বিশ্রামে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অস্ত্রোপচারের সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী আগামী ৫ অক্টোবর দেশে ফিরবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে যোগদানের পরে ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান। এক সপ্তাহ ওয়াশিংটনে থাকার পর লন্ডন হয়ে আগামী ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল।

রংপুরে সিএমএইচে এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে অসুস্থবোধ করায় তাঁকে সেখানে ভর্তি করা হয়।

আজ বুধবার মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জাপা চেয়ারম্যান গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন।

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারে গত রোববার রংপুর সফরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান। গত সোমবার জাতীয় পার্টির মেয়র প্রার্থীর পক্ষে দিনভর প্রচার চালান তিনি। গতকাল রাত আটটার দিকে এক জনসভায় থাকাকালে তিনি অসুস্থবোধ করেন। উপস্থিত নেতা-কর্মীরা রাত পৌনে নয়টার দিকে তাঁকে রংপুর সিএমএইচে নিয়ে যান।

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর বলেন, রংপুর সিএমএইচের চিকিৎসকেরা জানিয়েছেন, এরশাদ গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যে ওষুধ খাচ্ছিলেন, তা তাঁর শরীরের সঙ্গে মানিয়ে যায়নি।

ইয়াসীর বলেন, এরশাদ এখনো রংপুর সিএমএইচে আছেন। তাঁর বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ এরশাদের উপস্থিতিতে যে জনসভা হওয়ার কথা ছিল, সেখানে হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD