শুক্রবার, মে ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতে সাকিবের আহ্বান (ভিডিও)

সেপ্টেম্বর ২৪, ২০১৭
in Top Post, ভিডিও
Share on FacebookShare on Twitter

রোহিঙ্গাদের মানবেতর জীবন-যাপন নিয়ে এই প্রথম বাংলাদেশের কোনও তারকা ক্রিকেটার উচ্চকণ্ঠ হলেন। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেই রোহিঙ্গা ক্যাম্প ঘুরতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তাদের মানবেতর জীবন যাপন দেখে তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেজে এক ভিডিও বার্তায় এভাবেই আহ্বান জানান সাকিব, ‘আমি  এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরেও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন।যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশপোস্টে সহিংসতার পর শুরু সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছেন। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত চার লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা বলা হলেও স্থানীয় সূত্র মতে এই সংখ্যা আরও বেশি।

এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের আরকান রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণের ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD