শনিবার, মে ২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বিএনপির ২২ ট্রাক ত্রাণ আটকে দিয়েছে পুলিশ

সেপ্টেম্বর ১৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বর্বর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে বুধবার ত্রাণসামগ্রী বিতরণের কথা ছিল বিএনপির।

তবে পুলিশি বাধার মুখে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে ত্রাণবাহী ২২টি ট্রাক বের হতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম যুগান্তরকে জানান, দুপুরে ২২টি ত্রাণবাহী ট্রাক কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ আটকে দেয়। এখন পুলিশি বাধার মুখে ট্রাকগুলো বিএনপি কার্যালয়েই আছে।

ত্রাণবাহী ট্রাকে রোহিঙ্গাদের জন্য চাল, ডাল, চিড়া, চিনি, তেল, খাবার পানি, ঘরের ওপরে ছাউনি দেয়ার পলিথিন ছিল।

এর আগে রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছে। প্রতিনিধি দলে আরো রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

এ ছাড়া বিএনপিসমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের কথা রয়েছে।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD