বুধবার, জুন ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বুধবার রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবে বিএনপি

সেপ্টেম্বর ১২, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

মিয়ানমারে অব্যাহত বর্বর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে বুধবার কক্সবাজারে ত্রাণসামগ্রী বিতরণ করবে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে।

এ প্রতিনিধিদলে আরও রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ ছাড়াও কক্সবাজারে আগে থেকেই আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।

প্রতিনিধিদলে থাকা শামসুজ্জামান দুদু যুগান্তরকে জানান, আমাদের মঙ্গলবার বিকালে রোহিঙ্গাদের মাঝে খাবার ও ওষুধ বিতরণের কথা ছিল। আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নের কথা ছিল।

তিনি জানান, ভিআইপি মুভমেন্ট (প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাজনিত কারণে) থাকায় তা বিলম্ব হয়ে বিকাল ৫টায় উড্ডয়ন করে। সন্ধ্যা ৬টায় তারা কক্সবাজারে পৌঁছান। তাই, পূর্বনির্ধারিত মঙ্গলবারের কর্মসূচি না করে বুধবার ত্রাণ কার্যক্রম করা হবে।

কক্সবাজারের প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল যুগান্তরকে জানান, প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং রোহিঙ্গাদের দুঃখের কথা শুনবেন। বিএনপির পক্ষ থেকে আট হাজার রোহিঙ্গাদের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, তেল, খাবার পানি, ঘরের ওপরে দেয়ার পলিথিনের ছাউনি বিতরণ করব।

কেন্দ্রীয় বিএনপি ২৫ লাখ টাকার ত্রাণসামগ্রী দেবে। স্থানীয় বিএনপিও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবে।

এ ছাড়াও বিএনপি-সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করবে।

৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD