রবিবার, জুন ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই মিয়ানমারে গেছেন খাদ্যমন্ত্রী

সেপ্টেম্বর ১০, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়েই চাল আমদানির জন্য মিয়ানমারে গিয়েছিলেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম৷ তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে একদিকে ট্রেডও (বাণিজ্য) চলবে, অন্যদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতাও চলবে৷ আমরা এটাই বিশ্বাস করি৷ প্রধানমন্ত্রীও এটাই বলেছেন৷’

জাসদের সাংসদ নাজমুল হক প্রধানের করা এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আজ রোববার জাতীয় সংসদে এসব কথা বলেন৷ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী৷

মিয়ানমার থেকে চাল আমদানির যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে কামরুল ইসলাম বলেন, দ্রুত চাল পাওয়া যাবে, এ চিন্তা থেকেই মিয়ানমারে চাল আনতে গেছেন তিনি৷ কারণ, থাইল্যান্ডসহ অন্য দেশ থেকে চাল আসতে বেশি সময় লাগে৷ মিয়ানমার থেকে আসতে তিন দিন লাগে৷ এ ছাড়া খরচও কম৷ ফলে এই চাল এলে দামও কমবে৷ তিনি জানান, মিয়ানমারের সঙ্গে তিন লাখ টন চাল আনার রফা হয়েছে৷ এখন ১ লাখ ২০ হাজার টন পাওয়া যাবে৷ দেশে চালের মূল্য এখন ক্রয়ক্ষমতার মধ্যে আছে বলেও মন্ত্রী দাবি করেন৷

জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশে সরকারের আপৎকালীন মজুত কমে যাওয়ায় চলতি ২০১৭-১৮ অর্থবছরে ১৫ লাখ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জি টু জি চুক্তির আওতায় এ পর্যন্ত ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল দেশে এসেছে৷ কম্বোডিয়া থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল ও রাশিয়া থেকে দুই লাখ মেট্রিক টন গম আমদানি হচ্ছে। চার লাখ মেট্রিক টন চাল ও দেড় লাখ মেট্রিক টন গম আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD