বুধবার, জুন ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রোহিঙ্গা নারীকে জড়িয়ে ধরে কাঁদলেন তুরস্কের ফার্স্ট লেডি

সেপ্টেম্বর ৭, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্ভোগ-দুর্দশা সরেজমিনে প্রত্যক্ষ করতে গিয়ে কেঁদে ফেললেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনের সময় এক মধ্যবয়স্ক রোহিঙ্গা নারী কাঁদতে কাঁদতে তার দিকে এগিয়ে এলে ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান তাকে বুকে টেনে নেন। এসময় ওই নারীকে সান্ত্বনা দিতে গিয়ে গিয়ে তিনি নিজেও কেঁদে ফেলেন।

মিয়ানমারে অব্যাহত নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে আজ দুপুরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। এরপর তারা দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালংয়ে পৌঁছে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন। কাদামাটিতে প্রায় দুই কিলোমিটার এলাকা পায়ে হেঁটে ক্যাম্পগুলো সরেজমিনে দেখেন তারা। এসময় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা ইত্যাদি শোনেন।

কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের রোহিঙ্গা মুখপাত্র ইউনুস আরমান বাংলা ট্রিবিউনকে জানান, তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী কুতুপালং ও আশপাশের এলাকার বেশ কয়েকটি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। এসময় তারা পায়ে হেঁটে নির্যাতিত রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ঘুরে ঘুরে দেখেন। তারা রোহিঙ্গাদের সঙ্গে দোভাষীর সহায়তায় কথা বলেন এবং তাদের পরিস্থিতি ও নির্যাতনের ঘটনা সম্পর্কে অবহিত হন। এসময় একাধিক নারীকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান।

ইউনুস জানান, রোহিঙ্গাদের এই বিপদের সময় ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও তুরস্ক সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ফার্স্ট লেডি এমিলা।

পরে টানা দেড় ঘণ্টার এই পরিদর্শন শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে তুরস্কের ফার্স্ট লেডি বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই মানবিক বিপর্যয় থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে তুরস্ক বরাবর বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে।

এসময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু বলেন, রোহিঙ্গারা অত্যন্ত অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করছে সেজন্য তুরস্কের পক্ষ থেকে ধন্যবাদ। তুরস্ক রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে থাকবে। ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে।

রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে তারা বিকাল ৩টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে আসেন।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD