বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি

সেপ্টেম্বর ৭, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন,বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি।

বৃহস্পতিবার দুপুর ১টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আইনজীবী সমিতির ১নং বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আইনজীবী সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন,সাইবার ক্রাইম করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।আমি প্রধান বিচারপতি আমারও সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষা নেই।আমাদের আইনজীবীদের সাইবার ক্রাইম ল’ বিষয়ে লেখাপড়া নেই।তাই সাইবার ক্রাইম ল’ বিষয়ে আমাদের পড়তে হবে।

তিনি বলেন,ধনী ব্যক্তিদের উচিত এলাকায় মাদ্রাসা এবং মক্তব প্রতিষ্ঠা করা।পৃথিবীর উন্নত দেশে ধনী ব্যক্তিরা অক্সফোর্ড-ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।আমাদের ধনী ব্যক্তিদেরও বেশি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য এগিয়ে আসতে হবে।

এসকে সিনহা বলেন,আমাদের আরও  লেখাপড়া করতে হবে। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য দেশ থেকে কয়েক হাজার মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিচ্ছে।পরবর্তীতে সেখানে তারা মেধার স্বাক্ষর রেখে চাকরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না।এ মেধা পাচার নিয়ে এখনই আমাদের ভাবতে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রনজিৎকুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় জেলা দায়রা জজ মো.আবু তাহের, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজি এম আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • হিউম্যানিটির প্রশ্নে নির্বাক কেনো ‘মাদার অব হিউম্যানিটি’?

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD