বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

নিখোঁজ ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে দিন : মানবাধিকার কমিশন

আগস্ট ২৯, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক গুম ও অপহরণ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য সংরক্ষণ অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুম ও অপহরণ হয়েছেন ৫২ জন। গত ছয় দিনে দুই ব্যবসায়ী ও এক ব্যাংক কর্মকর্তাকে গোয়েন্দা সংস্থার পরিচয়ে অপহরণ করা হয়। এ ধরনের একের পর এক অপহরণের ঘটনা নিন্দনীয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে কমিশনের পূর্ণাঙ্গ সভায় গুম ও অপহরণের অভিযোগগুলো নিয়ে আলোচনা হয় এবং কমিশন উদ্বেগ প্রকাশ করে। ইতিমধ্যে বেশ কয়েকটি গুম ও অপহরণের ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ আমলে নিয়েছে। বেলারুশের অনারারি কনসাল ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় নিখোঁজের ঘটনাকে কমিশন গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘অপহরণ বা গুমের শিকার হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। যেহেতু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তাই, নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ও ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এ ধরনের অপরাধ ঘটে থাকলে তা মোটেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনী তথা দেশের ভাবমূর্তি এতে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সামাজিক অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘৃণ্য ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এসব ঘটনা দ্রুত আমলে নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD