শুক্রবার, মে ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধান বিচারপতি সংখ্যালঘু হওয়ায় তাকে হেয় করা হচ্ছে: হিন্দু মহাজোট

আগস্ট ২৮, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সরকারি দলের নেতা-কর্মীদের অত্যাচারে হিন্দু সম্প্রদায় আজ দিশেহারা বলে অভিযোগ করেছেন হিন্দু মহাজোটের নেতারা। তাঁরা বলছেন, এত কিছুর পরও হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক এই দলটির হাতেই ছিল। এই দলটি খুব সার্থকভাবে কিছু দালাল তৈরি করতে পেরেছে। প্রধান বিচারপতির ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় সেই দালালদের চিনতে পেরেছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের নেতারা এসব অভিযোগের কথা বলেন। প্রধান বিচারপতির রায়কে ঘিরে ওঠা সমালোচনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, প্রধান বিচারপতির পদ একটি সাংবিধানিক পদ। তিনি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তাঁকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া আদালত অবমাননার শামিল। কিন্তু আজ সরকারের মন্ত্রী থেকে সরকারি দলের বড় বড় নেত্রী যেভাবে, যে ভাষায় প্রধান বিচারপতিকে আক্রমণ করে কথা বলছেন, তা ইতিহাসে বিরল।

গোবিন্দ চন্দ্র বলেন, ‘আমরা আদালতের রায় ও পর্যবেক্ষণগুলো দেখেছি। রায়ে বঙ্গবন্ধুকে কোনোভাবেই খাটো করা হয় নাই।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি মেধা ও যোগ্যতাবলেই প্রধান বিচারপতি হতে পেরেছেন। কারও দয়াদাক্ষিণ্যে নয়। আমরা মনে করি, এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন হওয়ার কারণেই তাঁকে এভাবে হেয় করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের আন্তর্জাতিক সম্পাদক রিপন দে, যুগ্ম মহাসচিব মণিশঙ্কর মণ্ডল, মহিলাবিষয়ক সম্পাদক প্রতিভা বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD