শুক্রবার, মে ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

দেশ ছাড়েন, না হয় হেমায়েতপুরে যান: সিনহাকে মতিয়া

আগস্ট ২৭, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহাকে আওয়ামী লীগ নেতাদের বাক আক্রমণের মধ্যে তাকে দেশত্যাগ অথবা পাবনায় গিয়ে চিকিৎসা নিতে বললেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া বলেন, “আপনার বাংলাদেশের কিছুই পছন্দ হয় না, তাহলে চলে যান বাংলাদেশ থেকে, নতুবা হেমায়েতপুরে গিয়ে চিকিৎসা নেন।

“বাংলাদেশে হেমায়েতপুর বলে একটা জায়গা আছে, এই পাগলা-গারদ এমনি এমনি তৈরি করা হয় নাই।”

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ অগাস্ট প্রকাশের পর থেকেই প্রধান বিচারপতির সমালোচনা করছেন সরকারের মন্ত্রী-এমপিরা।

রায়ের পর্যবেক্ষণে বিচারপতি সিনহা ‘জাতীয় সংসদ ও বঙ্গবন্ধুকে কটাক্ষ করেছেন’ অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতারা তার পদত্যাগও দাবি করেছেন।

পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কটাক্ষ করেছেন দাবি করে তার প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

সেখানে মতিয়া চৌধুরী বলেন, “আজকে রায় দিতে গিয়ে আপনি বহু অবান্তর কথা বলেছেন। মতলববাজি ছাড়েন নাই, আপনার মতলবি কথা কী! জাতির পিতাসমূহ। একজন নারীর সন্তানের পরিচয় একজন পিতার মাধ্যমেই। কোনো মহিলা পঞ্চপাণ্ডবের স্ত্রী হতে পারে, সেটা আপনার ব্যাক্তিগত বিষয়।

“জাতির পিতা একজনই, আর তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর কেউ না। আর আপনি এই কথাগুওেলা কোন সময় বললেন সেই আগস্ট মাসে। আপনার মতলবের কোনো সীমা নাই। এতেই আপনি মোটামুটি ধরা পড়ে গেছেন।”

মানববন্ধনে অন্যদের মধ্যে বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বিএমএ’র মহাসচিব মো. ইহতেশামুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সনাল বক্তব্য রাখেন।

সূত্র: বিডিনিউজSave

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD