• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

২১ আগস্টের গ্রেনেড হামলা ও পিলখানা হত্যা আ’লীগেরই সৃষ্টি

আগস্ট ২৪, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

২১ আগস্টের গ্রেনেড হামলা এবং পিলখানা হত্যাকাণ্ড আওয়ামী লীগেরই সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের বিভিন্ন স্থানে বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগও করে রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় নিয়ে যারা সুপ্রিম কোর্টের পক্ষে কথা বলছে সরকার সমর্থকরা তাদের হুমকি দিচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই নেতা। জাতীয়তাবাদী ওলামা দল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারসহ কারো চিন্তা নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তিনি প্রধানমন্ত্রীর অনুগত হয়ে কাজ করছেন। সংবিধান তো তাঁকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর চাকরি করছেন বলে সেই ক্ষমতা ব্যবহার করতে পারছেন না।

২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর চালানো গ্রেনেড হামলাকে আওয়ামী লীগেরই নীল-নকশা মন্তব্য করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগকে তো বলা হয়েছিল মুক্তাঙ্গনে সমাবেশ করতে। তারা কেন পার্টি অফিসের সামনে সমাবেশ করলেন?

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এ দেশের সব সামরিক শাসনকে তো আপনারা সমর্থন করেছেন, আমরা করিনি। খন্দকার মোশতাককে তো আপনারাই সঙ্গে সঙ্গে রেখেছেন। যে এরশাদ গণতন্ত্র ধ্বংস করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেই এরশাদকে তো শেখ হাসিনাই প্রশ্রয় দিচ্ছেন। এই ঐতিহ্য শুধু আওয়ামী লীগেরই। তাদের ঐতিহ্যই হচ্ছে গণতন্ত্র হত্যা এবং সব দলের রাজনীতি বন্ধ করা।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD