শনিবার, জুলাই ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত

আগস্ট ২৪, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্রেপ্তার হওয়া যুবদলের এক নেতা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমনুল্লাপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. আলম (৩২)। বাবার নাম আবুল কাসেম। বাড়ি আমনুল্লাপুরের পার্শ্ববর্তী আলাইয়াপুর ইউনিয়নের ভীপপুর গ্রামে।

আলাইয়াপুর বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন মানিক প্রথম আলোকে বলেন, নিহত আলম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ পরিচয়ে তাঁকে উঠিয়ে নেওয়া হয়েছিল।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, আলমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে ১০টি মামলা আছে। গত মঙ্গলবার ভোরে তাঁকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে গতকাল রাতে অভিযানে যায় পুলিশ। আগে থেকে ওত পেতে থাকা আলমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে সহযোগীদের গুলিতে আলম ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ পরিচয়ে আলমকে উঠিয়ে নেওয়া হয়েছিল বলে তাঁর পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিল। তারা থানায়ও যোগাযোগ করেছিল। তখন অভিযোগ অস্বীকার করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Small Guide to 100 percent free Revolves 29 40 free spins no deposit required Incentives Within the Better Casinos Canada

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD