বুধবার, মে ১৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আ.লীগ ত্রাণের নামে ফটোসেশন করছে: রিজভী

আগস্ট ২১, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

‘বন্যার দুর্ভোগ থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য সরকারের যে ধরনের কর্মতৎপরতা থাকা প্রয়োজন ছিল, সেটার কিছুই দেখি না। আমরা দেখছি ত্রাণ দেওয়ার নামে তারা শুধু শহরের আশপাশে দু-একটি জায়গায় যাচ্ছে, নামছে আর ফটোসেশন ও ভূরিভোজ সেরে চলে আসছে।’

আজ সোমবার কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপর হানাগড় ও পাঁচগাছি ইউনিয়নে ত্রাণ দিতে এসে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘অথচ বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ত্রাণ কমিটি করা হয়েছে। এই কমিটি সারা দেশে যেখানে যেখানে বন্যা হয়েছে, সেখানে ছড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড জনগণের কাছে দৃশ্যমান।’

আজ ১ হাজার ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এগুলোর মধ্যে ছিল পাঁচ কেজি করে চাল, আলু এক কেজি, ডাল-লবণ আধা কেজি করে, দেশলাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, শফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলাম প্রমুখ।

রিজভী বলেন, ‘সরকার বলছে দেশে উন্নয়ন হয়েছে। দেশে খাদ্যঘাটতি নেই। কিন্তু অর্থমন্ত্রী বলছেন দেশে খাদ্যঘাটতি রয়েছে। সরকার যা পরিচালনা করছে, তাদের কথার যে অসংগতি, সেই অসংগতির মধ্যে প্রমাণিত হয় এই দুর্গত মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য সরকারের যে ধরনের কর্মতৎপরতা দেখানোর দরকার, সেটা আমরা কিছু দেখিনি।’

রিজভী বলেন, ‘শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন ৫ম সংশোধনীর মাধ্যমে। সেটিতে আওয়ামী লীগও নতুন জীবন পায়। কিন্তু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম হয়েছে। ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম হয়নি, হয়েছে আওয়ামী মুসলিম লীগের। এর প্রতিষ্ঠাতা মরহুম শেখ মুজিবুর রহমান নন। এর প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। সুতরাং আওয়ামী লীগ নেতারা সব সময় বানোয়াট কথা বলে বিভ্রান্ত ছড়ান।

রুহুল কবির রিজভী বলেন, প্রধান বিচারপতিকে চাপ দেওয়ার জন্য সরকার নানাভাবে কায়দাকানুন করছে। নানান ষড়যন্ত্রে করছে। কিন্তু প্রধান বিচারপতি তাঁর ন্যায়বিচারের জায়গায় এখনো দণ্ডায়মান আছেন। জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি প্রধান বিচারপতি তাঁর অবস্থান ধরে রেখেছেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD