রবিবার, মার্চ ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বিচারপতির আসন ছেড়ে মাঠে আসুন: সিনহাকে হানিফ

আগস্ট ২১, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

প্রধান বিচারপতি এসকে সিনহাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, রাজনীতি করতে চাইলে বিচারপতির আসন ছেড়ে দিয়ে মাঠে আসুন। সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক কথাবার্তা বলে বিচার বিভাগকে কলুষিত করবেন না।

সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘সেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, আজকে গুটিকয়েক বিচারপতি তাদের কর্মকাণ্ড ও কথাবার্তায় গোটা বিচার বিভাগকে বিব্রত করছে। সাংবিধানিক পদে থেকে আপনারা এমন কিছু করবেন না যাতে জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হন। প্রধান বিচারপতির আসনে বসে এতো কথা বলার কি প্রয়োজন?

ষোড়শ সংশোধনী নিয়ে তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের পরে যে পর্ষবেক্ষণ দিয়েছেন এতে বুঝা গেছে জনগণের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নিয়ে গেলেন। তা পৃথিবীর কোনো দেশে নেই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শুধুমাত্র পাকিস্তানে আছে। মেজর জিয়া সংসদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কউন্সিল গঠন করেছিলেন। আপনারা একইভাবে তাই করলেন।

আমরা অবাক হয়ে যাই, ১৯৭১ সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলাম। আজকে কথায় কথায় তাদের রেফারেন্স টানেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জুলফিকুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন খান, সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া প্রমুখ।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD