রবিবার, জুন ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ছাত্রদলের নেতা নির্বাচনে মূত্র পরীক্ষা!

আগস্ট ৬, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের জন্য নেতৃত্ব প্রত্যাশী ছাত্রদের মূত্র পরীক্ষা করতে দেয়া হয়েছে।

বোয়ালমারী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, ছাত্র সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব মাদক বা নেশা জাতীয় দ্রব্যে অভ্যস্ত নয়, এমনটি নিশ্চিত করার জন্যই তা করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, উপজেলা ছাত্রদলের কমিটিতে আসতে ইচ্ছুক জানিয়ে দরখাস্ত করেছিলেন যেসব ছাত্র নেতৃবৃন্দ, তাদের মধ্য থেকে আটজনের মূত্র পরীক্ষা বা ইউরিন টেস্ট করতে দেয়া হয়েছে।

শুক্রবার ঢাকার একটি ক্লিনিকে এই পরীক্ষা করতে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মি. ইসলাম।

যাদের মূত্র পরীক্ষা করতে দেয়া হয়েছে, তারা উপজেলা ছাত্রদলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী।

এদের বেশির ভাগই বোয়ালমারীর বিভিন্ন কলেজে পড়াশোনা করেন।

কারো কারো স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এখনো ফলাফল প্রকাশ হয়নি।

ফলাফল হাতে পাবার পর তারা বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।

মি. ইসলাম জানিয়েছেন, তরুণদের মধ্যে মাদকের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যে কারণে তার সংগঠন নিশ্চিত করতে চায় যারা আগামী দিনে দলের ছাত্র সংগঠনটির নেতৃত্ব দেবেন তারা যেন মাদকাসক্ত না হয়।

সেজন্যই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্যের পরামর্শে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান মি. ইসলাম।

সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD