বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

উন্নয়নের মহাসড়কে পানি আর পানি

জুলাই ২৯, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

উন্নয়নের মহাসড়কে এখন শুধু পানি আর পানি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সরকার কথা কথায় বলে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা তো দেখি এখন মহাসড়কে শুধু পানি আর পানি।’

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপা ও এর অঙ্গ সংগঠনের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এক যৌথসভায় সভাপতির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। সভায় সারা দেশ থেকে দলের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

সরকার রাষ্ট্র পরিচালনা ব্যর্থ মন্তব্য করে এইচ এম এরশাদ বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নেই। চারদিকে দুর্নীতি আর সন্ত্রাস। ব্যাংকের টাকা লুট হচ্ছে, কিন্তু সরকার কিছু করছে না। ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে। চারদিকে অশান্তি। এর থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে। তিনি বলেন, এখন দেশের সবকিছুতে জট লেগেছে। উন্নয়নে জট, শিক্ষায় জট, চাকরিতে জট, রাস্তায় থাকলে বৈদ্যুতিক তারের জট, দুর্নীতিতে জট। আওয়ামী লীগ ও বিএনপি এই জট লাগিয়েছে। এই জট খুলতে হবে। জাতীয় পার্টিই পারে এই জট খুলে দেশের মানুষকে শান্তি দিতে।

এরশাদ জাপার নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের নাম উল্লেখ করে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। আগামী তিন মাস সারা দেশে জাতীয় পার্টি ও জোটের ব্যানারে সভা-সমাবেশ হবে। এরপর নভেম্বর মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জোটের মহাসমাবেশ হবে।’

সভায় আরও বক্তব্য দেন জাপার জ্যেষ্ঠ নেতা ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন প্রমুখ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD