• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সময় থাকতে নেমে পড়ুন: সরকারকে রিজভী

জুলাই ২৭, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বলেন, পতনের সাইরেন বাজার আগেই ক্ষমতা থেকে নেমে পড়ুন। তা না হলে পরিণতি সুখকর হবে না। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। শুভ বুদ্ধির উদয় হলেই নিস্তার পেতে পারেন।

বৃহস্পতিবার যশোর জেলা বিএনপি আয়োজিত দলটির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এদেশে আর হবে না। ৫ জানুয়ারি বার বার ফিরে আসবে না। নিরপেক্ষ নির্বাচন দিতে জনগণই বাধ্য করবে। আওয়ামী লীগ প্রায় ষড়যন্ত্রের কথা বলছে। কিন্তু এই ইতিহাস তাদেরই। ’৭১ সালের পর থেকে এই দলটি বার বার যেসব ষড়যন্ত্র করেছে দেশবাসীর তা মুখস্ত হয়ে গেছে। নতুন করে আর বলা লাগবে না। আওয়ামী লীগ এদেশে গুম খুনের সংস্কৃতি চালু করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর কাজ সম্মানিত মানুষদের চিমটি দিয়া, কটুক্তি করা। যা অশোভনীয় শিষ্টাচার বহির্ভূত।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে রিজভী বলেন, আপনি হাসপাতালে আপনার অসুস্থ স্বামীকে দেখতে যাননি বলে কি, বেগম খালেদা জিয়া তার সন্তানকে দেখতে যাবেন না? তাহলে এনিয়ে এত বানোয়াট কথা বলছেন কেন? তারা ময়ুরের সিংহাসন থেকে নামতে চান না। বিএনপির মিটিংএ জনগণ দেখলে তাদের হৃদপিন্ড কেঁপে ওঠে। শেখ হাসিনা যেনতেন ভাবে ক্ষমতায় টিকে থাকতে চান। জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চান। কিন্তু তা এবার আর হবে না। একই ঘটনার পুণরাবৃত্তি বার বার হয় না।

তিনি হুঁশিয়ার করে বলেন, নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ হবে, অবাধ, সুষ্ঠু হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না-সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ দেশের সব ব্যাংক লুটপাট করেছে। এক বছরে তারা ৭৮ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। এই টাকা দিয়ে দলটি আগামী নির্বাচন করতে চায়। কিন্তু এদেশের জনগণ সেই সুযোগ আর দেবে না।

বর্তমান সরকার ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে ৬০ টাকা দরে চাল কিনতে বাধ্য করছে জনগণকে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে প্রেসক্লাব যশোরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু ও অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

এরপর প্রধান অতিথি তরিকুল ইসলাম ও প্রধান বক্তা রুহুল কবির রিজভী সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD