সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

এক নারীকে এনে জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করল পুলিশ

জুলাই ১১, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার অপহৃত হওয়ার ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এক নারীকে ঢাকায় এনে জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করল পুলিশ। জবানবন্দিতে ওই নারী বলেছেন, তাঁর জন্য ‘টাকা সংগ্রহ’ করতে ওই দিন ফরহাদ মজহার বাসা থেকে বেরিয়েছিলেন।

গতকাল দুপুরে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের কাছে ওই নারী জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তবে তিনি ওই জেলার দক্ষিণ সোনাখালীতে থাকেন। ডিবি পুলিশ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক আত্মীয়ের শ্বশুরবাড়ি থেকে সোমবার তাঁকে ঢাকায় নিয়ে আসে।

জবানবন্দিতে ওই নারী বলেন, ২০০৬ অথবা ২০০৭ সালের মাঝামাঝি ফরহাদ মজহারের এনজিও উবিনীগে তিনি চাকরি পান। সেখানে ফরহাদ মজহারের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি ফরহাদ মজহারের ভক্ত হন। তিনি বলেন, ফরহাদ মজহার তাঁকে প্রয়োজন মোতাবেক মাসে ১০-১২ হাজার টাকা করে দিতেন। গত ১৬ এপ্রিল তিনি ফরহাদ মজহারের কাছে টাকা চান। গত ৩ জুলাই ফরহাদ মজহার তাঁকে ফোন করে বলেন, তাঁর টাকা জোগাড় করার জন্য তিনি বেরিয়েছেন। এরপর ১১টার দিকে তিনি ফরহাদ মজহারকে ফোন করে জিজ্ঞেস করেন, তিনি অপহৃত হয়েছেন কি না। ফরহাদ মজহার ভালো আছেন বলে তাঁকে জানান। সন্ধ্যা সাতটার দিকে তিনি তাঁকে ফোন করে একটি অ্যাকাউন্ট নম্বর চাইলে তিনি তাঁকে ডাচ্-বাংলার অ্যাকাউন্ট নম্বর দেন। ফরহাদ মজহার তাঁকে দুটি নম্বর থেকে ১৫ হাজার টাকা পাঠান।

ওই নারীর জবানবন্দির ব্যাপারে জানতে চাইলে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার প্রথমআলোকে বলেন, ‘সংবাদকর্মীদের কাছে থেকে এটা শুনে আমি হতভম্ব। এটা অবিশ্বাস্য। আগে যা শুনেছি আর এখন যা শুনছি, তার মধ্যে কিছুই মিলছে না। অপহরণের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য এটা করা হতে পারে।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬
Home Post

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্মীয় কারণে নয়, মুসলিম বিদ্ধেষ থেকেই গো রক্ষার জিগির

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD