শুক্রবার, মে ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

বিএনপির কোনো অভিযোগ কেয়ার করি না : অর্থমন্ত্রী

জুলাই ৭, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ত্রাণ নিয়ে বিএনপির কোনো অভিযোগ কেয়ার করেন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার বিকালে সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর ইসলামপুরে ২০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের হাতে যথেষ্ট অর্থ এবং খাবার মজুদ আছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সময় লাগছে। এ নিয়ে চিন্তার কিছু নেই।

ত্রাণ নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি এত আনরিয়েলিস্টিক যে তাদের কোনো অভিযোগেই আমি মন্তব্য করতে চাই না, তাদের কোনও অভিযোগ কেয়ারও করি না।

অর্থমন্ত্রী বলেন, একটি বিষয় স্পষ্টভাবে জানা প্রয়োজন এ পরিস্থিতি সাময়িক। সেভাবেই ব্যবস্থা নিচ্ছে সরকার। কোথাও ৩ মাস আবার কোথাও ৬ মাসের ব্যবস্থা করছে সরকার। যথেষ্ট মজুদ আছে। চিন্তাভাবনার কোনও কারণ নেই।

ত্রাণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সূত্র: যুগান্তর

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD