শনিবার, জুলাই ১৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভারতে মুসলিম নিধন প্রতিরোধে ব্যর্থতা ক্ষমার অযোগ্য

জুলাই ২, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, এই সরকার দিল্লির আশীর্বাদপুষ্ট। কিন্তু বিরোধীদল এমনকি ইসলামপন্থী দলগুলোও ভারতের মুসলিম নিধনের বিষয়ে চুপ রয়েছে। তারাও দিল্লির আশীর্বাদ পেয়ে ক্ষমতায় যেতে চায়। মুসলিম নিধন প্রতিরোধে এই ব্যর্থতা ক্ষমার অযোগ্য।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গো রক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ভারতের বিজেপি সরকারের নেতৃত্বে গো রক্ষা আন্দোলনের নামে মুসিলমদের ওপর নির্যাতন করা হচ্ছে। নির্যাতন থেকে রেহাই পায়নি ১৫ বছরের কিশোর জুনায়েদ।

তিনি বলেন, ২০০২ সালে গুজরাটে দাঙ্গার নেতৃত্ব দিয়ে মুসলিমদের নিধন করেছিল মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর পুরো দেশের মুসলমানদের নিধন করছেন।

মাহমুদুর রহমান বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও গরুর মাংস খান। কয়েকদিন আগে মোদি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হন। তিনিও জানেন যে, ট্রাম্প গরুর মাংস খান। কিন্তু দেশে ফিরেই মোদি মুসলমান নিধনে লিপ্ত হয়েছেন। অথচ গরুর মাংস রফতানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সেই রাষ্ট্রে গরুর মাংস খাওয়ার ও পরিবহনের অভিযোগে নির্যাতন মেনে নেয়া যায় না।

তিনি বলেন, দেশের কোনো মহল থেকে এর প্রতিবাদ করা হয়নি। বাংলাদেশের ওলামা ও ইমামরা ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মুসলিম নিধনের বিষয়ে কথা বললেও কাশ্মিরে মুসলিম নিধনের বিষয়ে কোনো কথা বলেন না। এ থেকে পরিষ্কার যে তারাও দিল্লির কাছে মাথা নত করেছে। এমনকি মানবাধিকার কর্মীরাও মুসলিম নিধনের বিষয়ে কথা বলছেন না। বাংলাদেশের মুসলিম হত্যা করছে বিএসএফ। দেশের আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতেও অনেক মুসলিম হত্যা হচ্ছে।

তিনি আরও বলেন, ভারতে যেসব শুভবুদ্ধির মানুষ জেগে উঠেছেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে দিল্লি এবং ঢাকার ফ্যাসিবাদী সরকারকে হঠানো সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কলাম লেখক ফরহাদ মজহার, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, কবি আব্দুল হাই শিকদার, এম আব্দুল্লাহ ও সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • Better Real money Web based casinos

    0 shares
    Share 0 Tweet 0
  • Small Guide to 100 percent free Revolves 29 40 free spins no deposit required Incentives Within the Better Casinos Canada

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD