রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

ভারতের হারে উৎসব, কলকাতায় বাড়ছে পাকিস্তানি সমর্থক!

জুন ২০, ২০১৭
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিতলেই কলকাতার বেশ কিছু এলাকায় উৎসব শুরু হয়ে যায়৷ বাজি পটকা আতশবাজির ফুলছুরি শুরু হয়। দিন দিন এদের সংখ্যা বড়ছে।

আর এই জিনিস বাড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকেই দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ নিজের ফেসবুক পোস্টে রীতিমত রাজ্যের ম্যাপের ছবি দিয়ে দেখিয়েছেন কোথায় কোথায় এই ঘটনা বাড়ছে৷

সোমবারই চ্যাম্পিয়ানস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরেছে ভারত৷ আর তারপরই রাজ্যের বেশ কিছু জেলা ও এলাকা থেকে এসেছে পাকিস্তানের জয়ে উৎসব পালনের খবর৷ কোথাও বাজি ফেটেছে, কোথাও পুড়েছে আতশবাজি৷ কোথাও আবার পাকিস্তানের পতাকা নিয়ে বিজয় মিছিলও হয়েছে৷ হচ্ছেটা কি আমাদের বাংলায়? প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি৷ ফেসবুকে রীতিমতো পোস্ট দিয়ে দিলীপ ঘোষ এসবের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন৷

বিজেপি রাজ্য সভাপতি রাজ্যের একটি ম্যাপ দিয়ে দেখিয়েছেন, কোথায় কোথায় পাকিস্থানের সমর্থক বাড়ছে৷ মালদার কালিয়াচক, উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, রামগঞ্জ গোয়ালপোখর, হুগলির চন্দননগর, কলকাতার খিদিরপুর, মেটিয়াবুরুজ, এমনকি বর্ধমান শহরেও পাকিস্তানের জেতার খবরে বাজি পটকা পুড়েছে বলে দাবী দিলীপ ঘোষের৷ বর্ধমানে একটা করে ভারতের উইকেট পড়েছে আর পটকা ফেটেছে৷ কারা করছে এসব? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ৷ তাঁর প্রশ্ন, ‘এটা কারা করছে? এরা কি ISI, IS, SIMI, জামাতের লোক?’

ভারত পাকিস্তান ম্যাচে ভারত হারলে আগেও অনেক জায়গা থেকে বিজয় উৎসবের খবর আসতো৷ কিন্তু এখন সেই ঘটনা আরও বেড়েছে৷ আর, মুখ্যমন্ত্রীকে দায়ী করে রাজ্যের মানুষের সেই চেপে রাখা প্রশ্নকেই আবার উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি৷

সূত্র: কলকাতা২৪/৭

Save

সম্পর্কিত সংবাদ

অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD