• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মির্জা ফখরুলের ওপর হামলা: বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা

জুন ১৮, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বহনকারী ত্রাণবাহী গাড়িবহরে হামলার প্রতিবাদ করেছে কয়েকটি রাজনৈতিক দল।

রবিবার দুপুরে তাৎক্ষণিক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুলের গাড়ি বহরের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনার মধ্য দিয়ে তাদের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে।

গোলাম পরওয়ার আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর ওপর নগ্ন হামলা কার্যত: গণতন্ত্র এবং মানুষের মতামত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। এ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, সরকার পাহাড় ধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকার প্রকৃত অবস্থা দেশবাসীকে জানতে দিতে চায় না।

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ত্রাণবাহী গাড়িবহরে হামলা সরকারি দলের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। পার্বত্য এলাকায় পাহাড় ধসে মর্মান্তিক হতাহতের ঘটনায় সরকার বলতে গেলে নির্বিকার। রাঙ্গামাটির পরিস্থিতি ‘মহা বিপর্যয়কর’। বিপর্যস্ত জনপদের মানুষের পাশে দাঁড়াতে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া তাদের প্রতিবাদে জানান, সরকার তাঁর ব্যর্থতা আড়াল করতে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার কোনওরকম অপকৌশল গ্রহণ করবে না বলেই আমরা বিশ্বাস করতে চাই।সরকারের উচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়ির বহরে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, মানুষ কতটা জালিম হয় এই সরকারকে দেখলেই শুধু সেটা বোঝা যায়। পাহাড় ভেঙে মাটি চাপা পড়ে মানুষ মরে অথচ আওয়ামী লীগ নেত্রী যায় আনন্দ ভ্রমণে। তারা নিজেরা দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করে না এবং কাউকে সাহায্য করতে দিতেও চায় না।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD