সোমবার, জুন ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বাংলাদেশি কিশোর কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী

জুন ১৬, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম স্থান অধিকার করেছেন। ২১তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৩ বছর বয়সী তারিকুল বিশ্বের ৮৯ জনকে পেছনে ফেলে জয়ী হয়।

গতকাল বৃহস্পতিবার মুহাম্মদ তারিকুল ইসলামের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ২ লাখ ৫০ হাজার দিরহাম। এ বছর পবিত্র রমজান মাসের প্রথম দিনে দুবাই চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে শুরু হয় এ প্রতিযোগিতা। পরপর নয় রাত প্রতিযোগিতা চলার পরই ঘোষণা করা হয় বিজয়ীর নাম। কোরআন তিলাওয়াতে প্রথম তারিকুল ইসলাম সুন্দর কণ্ঠ (বিউটিফুল ভয়েস) বিভাগে চতুর্থ হয়েছে।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে যুক্তরাষ্ট্রের হুজায়ফা সিদ্দিকী। হুজায়ফা পুরস্কার হিসেবে পেয়েছে দুই লাখ দিরহাম। হুজায়ফা সিদ্দিকী সুন্দর কণ্ঠের জন্যও পুরস্কার পেয়েছে।

তৃতীয় পুরস্কারটি যৌথভাবে পেয়েছে গাম্বিয়ার মোডুউ জোবে এবং সৌদি আরবের আবদুল আজিজ আল ওবায়দান। তারা দুজনে ১ লাখ ৫০ হাজার দিরহাম পেয়েছে।

কোরআন প্রতিযোগিতায় সেরা দশের অপর বিজয়ীরা হলেন মোহনা আহমেদ (বাহরাইন), মোহাম্মদ আল হাদি আল বশির (লিবিয়া), ওমর আল রাফি (কুয়েত), মোহাম্মদ আবেকা (মৌরিতানিয়া), হাবিমানা মাকিনি (রুয়ান্ডা) ও মোহাম্মদ নাগিব (মিশর)। তথ্যসূত্র: গালফ নিউজ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিপদ বুঝতে পেরে কাদেরের দৌড়াদৌড়ি শুরু

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD