• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

এইভাবে কি দেশ চলবে?

জুন ১০, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমরা কি শুধু হা-হুতাশ করব? প্রতিটি মানুষের উচিত নিজেদের মধ্যে আলোচনা করা, সিদ্ধান্ত নেওয়া। এইভাবে কি দেশ চলবে?’

আজ শনিবার রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিলে খালেদা জিয়া এ সব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে খালেদা বলেন, রোজার ঈদের পর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। সেটি করলেই সবাই এসে শরিক হবে। এ জন্য তিনি ছাত্র-যুবকদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না জানিয়ে দেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন বলেন, হাসিনা মার্কা নির্বাচন এ দেশে হবে না। হাসিনার অধীনে নির্বাচন কেউ মেনে নেবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে। যে নির্বাচন একটি সহায়ক সরকারের অধীনে হবে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার বিষয়ে খালেদা জিয়া বলেন, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মানুষ শান্তিতে নেই। এখনো খুন, গুম, নির্যাতন চলছে। মানুষ অস্থির হয়ে উঠছে।

‘জনগণের ওপর আইনশৃঙ্খলা বাহিনী অত্যাচার করছে’ দাবি করে খালেদা জিয়া বলেন, সব বাহিনীকে চিন্তা করতে হবে, এভাবেই কি দেশ চলবে? একটি শ্রেণি তাদের ব্যবহার করে লুটপাটের মাধ্যমে দেশকে শেষ করে দিচ্ছে।

প্রস্তাবিত বাজেটকে গরিব মারার বাজেট উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, নতুন নতুনভাবে কর-ভ্যাট আরোপ করা হয়েছে। ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ধার্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের তো কোনো চিন্তা নাই। কারণ তাদের টাকা দেশে নাই। সব বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তাদের তো টাকা কাটা যাবে না।’

এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, শামা ওবায়েদ এবং ২০-দলীয় জোটের নেতাদের মধ্যে এলডিপির অলি আহমেদ, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

Save

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD