মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

দারুণ জয়ে হিসাব পাল্টে দিল শ্রীলংকা

জুন ৯, ২০১৭
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

একদিকে আন্ডার ডগ হিসেবে টুর্নামেন্টে আসা শ্রীলংকা, অন্যদিকে টপ ফেবারিট ভারত। তাই প্রথম ইনিংসে ভারতের ৩২১ রানের বড় সংগ্রহ দেখে শ্রীলংকা আরো একটি বড় পরাজয় বরণ করতে যাচ্ছে এমনটি যারা ভেবেছিলেন, তাদের ভাবনাকে কি দারুণভাবেই না মিথ্যা প্রমাণ করেছে দ্বীপ দেশটি। ৮ বল আর ৭ উইকেট হাতে রেখেই ম্যাথুস বাহিনী টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। সেই সাথে এই জয়ে হিসাব পাল্টে গেল গ্রুপের।

বি গ্রুপের ফেবারিট হিসেবে ধরা হয়েছিল ভারত আর দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু উভয় দলই প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার দেখলো। গতকাল দক্ষিণ আফ্রিকা হেরেছে পাকিস্তানের কাছে আজ ভারত শ্রীলংকার কাছে। চার দলেরই এখন সমান দুই ম্যাচে একটি করে জয়-পরাজয়। ফলে এই গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে যাবে তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।

ওভালে আজ বাঁচা-মরার ম্যাচে ভারতের ৩২১ রান তাড়া করতে নেমে মিডল অর্ডারের দৃঢ়তায় জয়ের বন্দরে পৌছায় শ্রীলংকা। ভারতের দেয়া অপেক্ষাকৃত বড় টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১১ রানে ওপেনার নিরোশান ডিকওয়েলাকে হারালেও দ্বিতীয় উইকেটে ধানুস্কা গুনান্তিলাকা ও কুশল মেন্ডিসের ১৫৯ রানের জুটিতে ঘুরে দাড়ায় দ্বীপ দেশটি।

পর পর দুটি রান আউটে ধানুস্কা(৭৬) ও মেন্ডিস(৮৯) ফিরে যাওয়ার পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সাথে কুশল পেরেরার জুটিতে আবারো জয়ের পথে ছুটতে শুরু করে দলটি। ম্যাথুস ও পেরেরার জুটি ৭৫ রানের  জুটিতে  জয়ের সুবাস পেতে শুরু করে লংকানরা। ব্যক্তিগত ৪৭ রানে পেরেরা চোট পেয়ে মাঠ ছাড়ার পর আসেলা গুনারত্নের সাথে আরেকটি অর্ধশত রানের জুটিতে ম্যাচ শেষ করেন ম্যাথুস। শেষ পর্যন্ত ম্যাথুস ৫২ ও গুনরাত্নে ৩৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন।

এর আগে ব্যাট করে শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২১ রানের সংগ্রহ গড়ে ভারত। রোহিত  শর্মা ৭৮ ও মহেন্দ্র সিং ধোনী ৬৩ রান করেছেন।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD