• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home ফেসবুক থেকে

আনন্দবাজার এর ‘গরুর গোশত’ থেকে সাবধান!

এপ্রিল ৩০, ২০১৭
in ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

আনন্দবাজার পত্রিকারে একটা পুরস্কার দেওয়ার কথা বলছিলেন আহমদ ছফা, সেই ১৯৯৩ সালে। যখন এই নাদান পত্রিকা বাংলা একাডেমীরে তাদের আনন্দ পুরস্কার দিতে চাইছিল। একাডেমী তখন সেইটা প্রত্যাখ্যান করে। (এখন হইলে করত কি? আপনাদের কাছে প্রশ্ন।)

আমাদের—বাংলাদেশের—কী করতে হবে তা যেন সর্বক্ষণ শিখাইয়া দিতে চায় আনন্দবাজার পত্রিকা।

বাংলা একাডেমীরে পুরস্কার গছাইতে ব্যর্থ হওয়ার পরের বছর ১৯৯৪ সালে ড. আনিসুজ্জামানরে তারা আনন্দ পুরস্কার দিছিল। (লগে আরো তিনজনরে এই পুরস্কার ভাগ কইরা দেয় তারা। খুব গৌণ কারণে। তার উল্লেখ এইখানে আর না করি।)

২০১৭-তে আইসা আবারও আনিসুজ্জামানরে, তার দুই বছর আগের (২০১৫, প্রকাশক প্রথমা) প্রকাশিত বই ‘বিপুলা পৃথিবী’র জন্যে, কেন আনন্দ পুরস্কার দিতে হইল! বাংলাদেশে এই মাপের লোক আর নাই সেইটা তারা আমাদের শিখাইতে চায়, তা ঠিক আছে। এই রকম কেউ হয়ত বাংলাদেশে সত্যিই নাই যে আনন্দবাজারের সঙ্গে পুরাপুরি যাইতে পারবে!

তা, পুরস্কার দেওয়ার অনেক যুক্তিসঙ্গত কারণ নিশ্চয়ই আছে। ষড়যন্ত্র তত্ত্বে কাজ নাই। বরং তারা যা বলতেছেন তা বোঝার চেষ্টা করি। ১৫ এপ্রিলে পুরস্কার দেওয়ার পর পত্রিকার ২৯ এপ্রিল সংখ্যার নিবন্ধে যে বার্তা তারা দিতে চাইলেন তারে আমরা গুরুত্ব দিব কি? দেই বা না দেই আপাতত এটির উল্লেখ করা যাক:

“আনিসুজ্জামানের আত্মজীবনীর প্রথম দুই খণ্ড ‘কাল নিরবধি’ ও ‘আমার একাত্তর’ সাহিত্যরসিকের কাছে পরিচিত। তৃতীয় খণ্ডের বৃত্তান্ত শুরু যুদ্ধশেষে লেখক যখন দেশে ফিরছেন। রাস্তায় ভাঙা রেলসেতু, পাকিস্তানিদের পরিত্যক্ত বাঙ্কার। কিন্তু যুদ্ধজয়ই শেষ নয়। তার পরই আসল কাজ: দেশটাকে গড়ে তোলা। সেই গড়ার প্রাক্কালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েক জন ছাত্র দাবি তুললেন, তাঁদের হস্টেলের মেসে গরুর গোশত খাওয়ার বন্দোবস্ত করতে হবে। আনিসুজ্জামান হতভম্ব। পাকিস্তান আমলেও ছাত্ররা এ-হেন অন্যায় আব্দার ধরেনি।” – (‘নির্মোহ, অন্তরঙ্গ সমাজ-ভাষ্যকে আনন্দ-সম্মান‘, গৌতম চক্রবর্তী, আনন্দবাজার পত্রিকা, ২৯/৪/২০১৭)

হোস্টেলের মেসে গরুর গোশত খাওয়া যে অন্যায় এই হিন্দু পত্রিকাটি আমাদের তা শিখাইতে চায়, ড. আনিসুজ্জামানের বরাতে। আসুন আমরা তা শিখতে চেষ্টা করি।

ব্রাত্য রাইসু    এর ফেসবুক থেকে

সম্পর্কিত সংবাদ

আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী
ইসলাম

আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

ফেব্রুয়ারি ১২, ২০২৪
আজ মুন্সিগঞ্জের বাবা আদম শহীদের শাহদাতবার্ষিকী
ফেসবুক থেকে

আজ মুন্সিগঞ্জের বাবা আদম শহীদের শাহদাতবার্ষিকী

সেপ্টেম্বর ২০, ২০২৩
যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো! (পর্ব – ০৩)
ফেসবুক থেকে

যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো! (পর্ব – ০৩)

জুলাই ১৭, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD