শনিবার, মে ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

গরু হত্যাকারীদের ফাঁসি দেব: মুখ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০১৭
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

ভারতের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং বলেছেন, তাঁর রাজ্যে গরু হত্যাকারীদের ফাঁসি দেওয়া হবে।
গতকাল শনিবার সাংবাদিকের প্রশ্নে রমন সিং ওই মন্তব্য করেন।  রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই জানানো হয়।
রমন সিংয়ের ওই মন্তব্যের এক দিন আগেই গত শুক্রবার গুজরাটের বিধানসভা গো-সুরক্ষা আইন সংশোধনের মাধ্যমে আগের চেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। ফলে রাজ্যটিতে ‘গো-হত্যা’ করলে ১৪ বছর কারাদণ্ড হতে পারে।
উত্তর প্রদেশের নতুন হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও তাঁর রাজ্যে ‘অবৈধ’ কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছেন।
এমন প্রেক্ষাপটে ‘গো-হত্যা’ রোধে কোনো কঠোর আইন প্রণয়নের কথা ছত্তিশগড় রাজ্য সরকার ভাবছে কি না, তা রমন সিংয়ের কাছে জানতে চান এক সাংবাদিক।
জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাজ্যের কোথাও কি গো-হত্যা হচ্ছে? গত ১৫ বছরে আমাদের রাজ্যে কি কোনো গো-হত্যা হয়েছে?’
এরপর একটু হেসে রমন সিং বলেন, গরু হত্যাকারীদের ফাঁসি দেওয়া হবে।
২০০৩ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসার পর রাজ্যে গো-হত্যা বন্ধের উদ্যোগ নেন বিজেপির রমন সিং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত সংবাদ

অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD