• যোগাযোগ
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ডা. জাফরুল্লাহ থেকে সাবধান!

মার্চ ২৫, ২০১৮
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্টের কথিত দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানোর পর অ্যানালাইসিস বিডি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেই রিপোর্টে বলা হয়েছিল যে খালেদা জিয়াকে কারাগারে রেখেই সরকার নির্বাচন করতে চায়। আর সেই নির্বাচনে বিএনপিকে আনতে সরকার দুইটি মাধ্যমকে কাজে লাগাচ্ছে। এর একটি হলো বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। অ্যানালাইসিস বিডির সেই রিপোর্ট এখন শতভাগ সত্য প্রমাণিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাফরুল্লাহ চৌধুরী বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত হলেও তিনি মূলত সরকারের এজেন্ট হয়ে কাজ করছেন। তার প্রধান টার্গেট হলো বিএনপি থেকে জামায়াতকে বিচ্ছিন্ন করে ফেলা আর শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনে বিএনপিকে নিয়ে আসা। পর্দার আড়াল থেকে এ কাজটা তিনি দীর্ঘদিন ধরেই করে আসছেন।

আর প্রকাশ্যে সভা-সমাবেশে জাফরুল্লাহ চৌধুরী সরকারের বিরুদ্ধে যে সব বক্তৃতা-বিবৃতি দেন সেটা শুধুই আইওয়াশ মাত্র। এসব বক্তব্যের মাধ্যমে জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়াকে বুঝাতে চান যে তিনি বিএনপির একজন পরম বন্ধু।

তবে, জাফরুল্লাহ চৌধুরী এবার আর পর্দাল আড়াল থেকে নয়, প্রকাশ্যে দূতিয়ালীতে নেমেছেন। গত শুক্রবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত ‘মহান স্বাধীনতার ৪৭ বছর ও জনগণের প্রত্যাশা’-শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া জেলে থাকুক বা মুক্ত হোক, বিএনপিকে সম্মিলিত বিরোধী দল গঠনের মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বিনা চ্যালেঞ্জে সরকারকে ছেড়ে দেয়া যাবে না।

জাফরুল্লাহ চৌধুরীর এই বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যায় যে তিনি আসলে কী চাচ্ছেন।

অ্যানালাইসিস বিডির আগের অনুন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, খালেদা জিয়া বাইরে থাকলে নির্বাচন করা সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। তাই খালেদা জিয়াকে জেলে রেখেই সরকার এমন একটি নির্বাচন করতে চায় যে নির্বাচনের মাধ্যমে বিএনপি হবে প্রধান বিরোধী দল। তখন দেশীয় ও আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগকে আর জবাবদিহী করতে হবে না।

সরকারের সেই টার্গেট বাস্তবায়নে কাজ করছে বিএনপির বন্ধু হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার অধীনেই যদি বিএনপি আগামী নির্বাচনে অংশ নেয় তাহলে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে অসুবিধা ছিল কোথায়? বিএনপিকে কৌশলে বিরোধীদলের আসনে বসিয়ে আওয়ামী লীগ মূলত আগামীতে বৈধতা নিতে চাচ্ছে। বিএনপি যদি সরকারের এই ফাঁদে পা দেয় তাহলে দলটির ভবিষ্যত আরও খারাপ হবে। ডা. জাফরুল্লাহর মতো সরকারের এজেন্টদের কাছ থেকে বিএনপিকে সাবধান থাকতে হবে। তারা বিএনপিকে আবারো কঠিন বিপদের সম্মুখীন করার চক্রান্ত করছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD