রবিবার, মার্চ ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

হিজাব পরা মাজিজিয়া কেরালার সেরা নারী বডিবিল্ডার

মার্চ ১০, ২০১৮
in Top Post, অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

মাথায় হিজাব পরা, পুরো শরীর ঢাকা এই নারীকে দেখলে কেউ বুঝতে পারবেন না যে তিনি পেশাগতভাবে একজন বডিবিল্ডার। ভারতের কেরালায় জন্ম নেয়া ২৩ বছর বয়সী ওই নারীর নাম মাজিজিয়া বানু।

দন্ত চিকিৎসায় পড়াশোনা করা এই নারী ইতিমধ্যে ভারোত্তোলনে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। কিন্তু তার সাম্প্রতিক অর্জন তাকে বিস্মিত করে তুলেছে।-খবর এনডিটিভি অনলাইন।

মাজিজিয়া বলেন, যখন আমি বডিবিল্ডিং প্রতিযোগিতায় সেরা হয়েছি, তখন নিজের একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি বডিবিল্ডিংয়ে তিনি কেরালার নারীদের মধ্যে সেরা হয়েছেন।

তিনি বলেন, আমি দুর্ঘটনাবশতই পুরস্কারটি পেয়েছি। আমার বাগদত্তা আমাকে এতে উৎসাহিত করেছেন। প্রথমে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কারণ ভেবেছিলাম, এতে আমার শরীর প্রদর্শন হতে পারে।

মাজিজিয়া বলেন, কিন্তু আমার স্বামী আমাকে মিসরের হিজাব পরা নারীদের আলোকচিত্র দেখিয়ে বলল, আমিও এভাবে এগিয়ে যেতে পারি।

কেরালার পাউয়ারলিফটিং অ্যাসোসিয়েশন তাকে তিনবার রাজ্যের সবচেয়ে শক্তিশালী নারী হিসেবে পুরস্কার দিয়েছে।

শরীরচর্চায় তার প্রশিক্ষক শামাজ বলেন, তিনি একজন পুরুষের মতোই প্রশিক্ষণ নিয়েছেন। তাকে যেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে, ছেলেদেরও এতটা দেয়া হয় না। এখানে হিজাব পরে শরীরচর্চার ঘটনা একেবারে বিরল নয়। কিন্তু মাজিজিয়া তার সমস্যাগুলো জয় করতে পেরেছেন।

মাজিজিয়া বলেন, হিজাব পরতে আমার ভালো লাগে। আবার আমার যা করতে ইচ্ছা করে, আমি সেটিই করি।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
Home Post

আমাদের শিক্ষাব্যবস্থায় নতুন ধারার প্রবর্তন অপরিহার্য

এপ্রিল ৩০, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD