রবিবার, মার্চ ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ধর্ষণ করল যুবলীগ নেতা শরীফ

ফেব্রুয়ারি ২১, ২০১৮
in slide, Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নোয়াখালীতে পুলিশ পরিচয়ে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করা হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না বলে অভিযোগ স্বজনদের।

নির্যাতিতার পরিবার জানায়, গত ৭ ফেব্রুয়ারি নোয়াখালির চাটখিল উপজেলায় মামার বাড়িতে বেড়াতে যায় এক কিশোরী। ওই দিন রাতে ৮নং নোয়াখলা ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবুর রহমান শরীফের নেতৃত্বে ৩জন মিলে পুলিশের পরিচয় দিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরে একটি বাগানে নিয়ে ধর্ষণের পর মেয়েটিকে বাড়ির পাশে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নির্যাতিতার পরিবার চাটখিল থানায় গেলে প্রথমে মামলা নেয়নি পুলিশ। পরে প্রধান অভিযুক্ত ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবুর রহমান শরীফের নাম বাদ দিয়ে তার অপর দুই সহযোগী কামাল ও জামালের বিরুদ্ধে মামলা নেয়া হয়।

আদালতের নির্দেশে ১১ ফেব্রুয়ারি মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়। এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন নির্যাতিতার স্বজনরা।

নির্যাতিতা বলেন, ‘শরীফ, কামাল ও জামাল এরা বলেছে তারা পুলিশ। আমি তাদের বিচার চাই।’

নির্যাতিতার মা বলেন, ‘১৪-১৫ দিন হয়েছে, আমরা মামলা করেছি। পুলিশ এখনো কাউকে ধরে নাই।’

নির্যাতিতার বাবা বলেন, ‘আমার মেয়েকে বলেছে যদি কারো কাছে কিছু বলে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে, আমার মেয়েকে জবাই করবে।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল আনোয়ার বলেন, ‘ভিকটিম যাদের যাদের নাম বলেছে তাদের সবাইকেই আইনের আওতায় আসতে হবে।’

তথ্যসূত্র: সময় টিভি

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD