সোমবার, মার্চ ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশী নারীর ওপর বিএসএফের যৌন হামলা

জানুয়ারি ২৩, ২০১৮
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশী নারীর ওপর যৌন হামলা করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে।

ট্রেনটির নিরাপত্তায় থাকা ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ সদস্যদের একজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী ও তার স্বামী।

পূর্ব রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস রওনা হওয়ার কিছুক্ষণ পর ওই বাংলাদেশী নারী ট্রেনের টয়লেটে গিয়েছিলেন। ট্রেনটি তখন দমদম আর ব্যারাকপুরের মাঝামাঝি স্থানে ছিল।

অভিযোগ, ওই সময়েই টয়লেটের ভেতরে ঢুকে পড়ে ওই নারী যাত্রীর ওপর যৌন হামলা করেন এক বিএসএফ সদস্য।

ওই নারী যাত্রী তার আসনে ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানাতেই বিষয়টি চলমান টিকিট পরীক্ষকের নজরে আনা হয় এবং সীমান্তবর্তী স্টেশন গেদে-তে পৌঁছানর পরে আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়।

পূর্ব রেলের মুখপাত্র রবি মহাপাত্র বিবিসি বাংলাকে ওই ঘটনা নিশ্চিত করেছেন।

“এক বিএসএফ সদস্যর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে স্টেশনের কাছে ঘটনা ঘটেছে, সেখানকার রেল পুলিশ তদন্ত শুরু করেছে,” বলেছেন মহাপাত্র।

বিএসএফ কর্তৃপক্ষ বলছে, তারাও রেলের কাছ থেকে বাংলাদেশী নারীর ওপর যৌন হামলার বিষয়টি জেনেছে।

বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানান, এই গুরুতর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছেন।

আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে রেল সুরক্ষা বাহিনী এবং রেল পুলিশ থাকলেও এখন ট্রেনটির গোটা যাত্রাপথেই নিরাপত্তার দায়িত্ব থাকে বিএসএফের ওপরে।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD