সোমবার, জুলাই ২৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

সেলিম উদ্দিনের পোস্টে লাইক দেয়ায় ঢাবি ছাত্রকে পেটাল ছাত্রলীগ

জানুয়ারি ১৮, ২০১৮
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জামায়াত নেতা সেলিম উদ্দিনকে নিয়ে দেওয়া এক পোস্টে লাইক দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করেছে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মোহাম্মদ মুরাদ বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁকে হলের নিজ কক্ষ থেকে উঠিয়ে নেওয়া হয়। ছয় ঘণ্টা পর রাত সাড়ে ৪টায় রক্তাক্ত অবস্থায় বিজয় একাত্তর হলের নিজ কক্ষ থেকে তাঁকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে নিয়ে যান।

আহত শিক্ষার্থী মুরাদ গণমাধ্যমকে বলেন, ভুল করে লাইক পড়ে গেছে, তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত নন। তাঁর শরীরে মোটা রডের আঘাতের চিহ্ন রয়েছে।

হল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে মুরাদকে হলের ৯০০৮ নম্বর কক্ষ থেকে তুলে নিয়ে যায়। পরে হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের ৩০০২ নম্বর রুমে আটক রেখে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট চেক করা হয়। ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি লগ চেক করলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিনকে নিয়ে দেওয়া পোস্টে মুরাদের লাইক পাওয়া যায়।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদ বলেন, তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বুধবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে তাঁর পরিবারের সদস্যরা এসে নিয়ে যান।

হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ বলেন, ‘শিবিরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলেও সে জামায়াত নেতার পক্ষে লাইক দিয়ে উদ্বুদ্ধ করার কাজে জড়িত। আমি তাঁর মোবাইল ও ল্যাপটপ আমার কাছে রেখেছি। এগুলো প্রক্টর স্যারের কাছে জমা দিয়ে আসব।’

প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, এ ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তাঁকে নিরাপত্তার জন্যই পুলিশের কাছে নেওয়া হয়।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • লকডাউন মানে গরিবের ‘পেট’ ডাউন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD