• যোগাযোগ
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গুরুত্বহীন সংসদে আসছেন না সাংসদরা, কোরাম সংকট

জানুয়ারি ১১, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

নতুন বছরের প্রথম অধিবেশন শুরুর মাত্র চার দিনের মাথায় সংসদে এমপিদের অনুপস্থিতি ছিল চোখের পড়ার মতো। অনুপস্থিতির সংখ্যা এমন সংখ্যায় দাঁড়ায় যে, এক পর্যায় কোরাম পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় ৬০ জন সংসদ সদস্যও বৈঠকে ছিলেন না। সংসদের সামনের সারিতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ছাড়া কেউই ছিলেন না। তবে এ বিষয়ে কেউ অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার দৃষ্টি আকর্ষণ না করায় বৈঠক চলতে কোনও সমস্যা হয়নি। তবে এক পর্যায়ে অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেসরকারি সদস্য দিবসে মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠক শুরু হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোরাম সংকট দেখা দেয়। এর আগে বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়।

মাগরিবের নামাজের বিরতির পর ফজলে রাব্বী মিয়া ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধির নোটিশগুলো নিষ্পত্তি করেন। ওই সময় নোটিশ দেওয়া বেশিরভাগ সদস্যই অনুপস্থিত ছিলেন। বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব চলাকালীন অধিবেশন কক্ষে এক পর্যায়ে উপস্থিত সদস্য সংখ্যা স্পিকারসহ ৫৮ জনে নেমে আসে। মন্ত্রীদের মধ্যে এসময় কৃষিমন্ত্রী ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত ছিলেন। এর বাইরে টেকনোক্র্যাট মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিও উপস্থিত ছিলেন।

সংবিধান অনুযায়ী উপস্থিত সদস্যের সংখ্যা ৬০ জনের কম হলে কোরাম সংকট হয়। তবে কোরাম সংকটের জন্য অধিবেশনে সভাপতিত্বকারীর দৃষ্টি আকর্ষণ করতে হয়। যদি কোনও সদস্য দৃষ্টি আকর্ষণ করেন, তবে স্পিকার কোরাম পূর্ণ হওয়ার জন্য পাঁচ মিনিট ধরে ঘণ্টা বাজানোর নির্দেশ দেবেন। এর মধ্যে কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতবি রাখবেন।

বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব জমা দেন পাবনার সংসদ সদস্য শামসুল হক টুকু, চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও দিদারুল আলম, ঢাকার এম এ মালেক এবং ফেনীর রহিম উল্লাহ। এর মধ্যে প্রথম তিন জনই অধিবেশন কক্ষে অনুপস্থিত ছিলেন।

প্রশ্নোত্তর পর্বেও প্রশ্নকারী একাধিক সদস্যও অনুপস্থিত ছিলেন। এরমধ্যে শুরুর প্রশ্নকারী মৌলভীবাজারের আব্দুল মতিন অনুপস্থিত ছিলেন। তিন নম্বর প্রশ্নকারী আখম জাহাঙ্গীর হোসাইনও অনুপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোরাম সংকটের বিষয়টি স্পিকার বুঝতে পেরে অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন।’ ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার অধিবেশনে রাষ্ট্রপতির ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর বৃহস্পতিবার একাধিক সংসদ সদস্যের বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু মাত্র একজন সংসদ সদস্য বক্তব্য শেষ করার পরই স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • কত টাকার বিনিময়ে বসুন্ধরার এমডিকে সাংবাদিকদের সংবর্ধনা!

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না: ইইউ

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা মুক্তি আন্দোলন বিমুখ করতে তৎপর ড. কামাল!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD